Friday, May 29, 2020

গুরু দেবের ডায়েরী

গুরুদেব শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরম হংস দেব এর বেদনা ক্ষরিত হয়েছে পশু পাখি কীট পতঙ্গের জন্যও।তিনি নিজের হাতে পাখির বন্ধন মুক্ত করেছেন, শস্য শূন্য শ্রী শূন্য বসুমাতার বুকে বৃষ্টি নামিয়েছেন শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম সংকীর্তনের মাধ্যমে। একটি কুকুরের যার নাম তিনি রেখেছিলেন কালাচাঁদ ,প্রিয় ব্যবহারে তিনি দুঃখ বোধ করেছেন। এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর লিখেছেন ---

নীলপুর আশ্রমে আসা অবধি এক দুই দিন পরে একটি কাল বর্ণের কুকুর আশ্রমে আসিল।উক্ত কুকুরটি আশ্রমে আসা অবধি আর কোথাও যায় না।কেবল আশ্রমে থাকিয়া সর্বদা শ্রী কৃষ্ণের নাম কীর্তন এবং ভগবত পাঠ ইত্যাদি সভার মধ্যে ঘুরে ঘুরে শুনিত এবং অনেক সময় কীর্তনের মাঝে শুইয়া গড়াগড়ি ও দিত।লোকের নিকটে থাকিতেই ভালবাসিত। সেই কুকুরটির নাম আমি কালাচাঁদ রেখেছি।আমি যখন কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম তখন সেই কুকুরটি আমার রিক্সার চতুর্দিকে ঘুরিতে লাগিল এবং মস্তক অবনত ভাবে গাড়ির সঙ্গে ঠেকাইতে লাগিল,মনে হয় যেন যেতে নিষেধ করিতেছে। শেষে সেই কুকুরটি একবার আগে আবার পাছে হেঁটে হেঁটে স্টেশন পর্যন্ত ই এসেছিল।তখন তাহার ভাব দেখে আমি গাড়ি ছাড়ার সময় প্রাণে বড়ই দুঃখ অনুভব করিতে লাগিলাম।
 ( ডায়েরী, ২ য় খণ্ড, ৩৫ নং পাতা)
শ্রীগুরু জয়
🙏🙏🙏

No comments:

Post a Comment

বৈষ্ণবদের গুন দর্শন

বৈষ্ণবদের একটা বড়ো গুন হলো,এরা অন্যের শুধু গুন দর্শন করে, কখনো দোষ দর্শন করে না, এরা অদোষ দোষী। শ্রীগুরু দেবের অসীম করুণার ফলে আজ আমরা শ্রী...