মাঝে মাঝে এই জড় জগৎ আমাদের এমনই ভাবে জড়িয়ে রাখে যে আমরা ভুলে যাই স্বল্প কালের জন্যই আমরা প্রকৃত পক্ষে এখানে এসেছি।যে কোনও মুহূর্তে এই জগৎ ছেড়ে আমাদের চলে যেতেই হবে।শাস্ত্রে উল্লেখ আছে,
পদম পদম যৎ বিপদম
প্রতিটি পদেই বিপদ আছে।
এই মানব দেহ অতি ক্ষণ ভঙ্গুর এবং যে কোনও মুহূর্তে তার বিনাশ ঘটে যেতে পারে। তা সত্বেও কেমন করে যেন আমরা এই বাস্তব সত্যটুকু ভুলে যাই।আধুনিক জগতে সমস্ত জড় জাগতিক আবিষ্কারের জিনিষ গুলোকে আমরা সুখকর বলে মনে করি কিন্তু তবু মানুষের সুখ হচ্ছে না শান্তি হচ্ছে না উপরন্তু তাদের দুঃখ দুর্দশা বেড়েই চলেছে। নানাবিধ যন্ত্র উৎপাদিত হলেও মানুষ কে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবার উপায় সমন্ধে জানতে হবে।আমাদের হাসপাতাল রয়েছে,উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে।এখন আমাদের রোগ থাকবে না।কিন্তু তবু আমাদের রোগ কমেনি।হাজার হাজার টাকা ব্যয় করেও ডাক্তার আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। এমনকি ডাক্তার কে ও একদিন মৃত্যু বরণ করতে হয়।আমরা মৃত্যু কে চাই না তবু মৃত্যু আসে।আর তখন আমাদের যা কিছু আছে আত্মীয় স্বজন সংসার ঘর বাড়ি দোকান টাকা পয়শা সব কিছু ফেলে রেখে এমনকি এই দেহ টি পর্যন্ত ফেলে রেখে যেতে হয়।মৃত্যুর পর আবার অন্য একটি দেহে আমাদের পুনর্জন্ম হয়, জন্ম ও কষ্টকর, জন্ম গ্রহণ করতে না চাইলেও করতে হয় জন্ম, বার বার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার যে চরম বেদনা তা থেকেই শ্রীগুরু দেব ই আমাদের রক্ষা করতে পারেন।
🍂🍂🍂🍂🍂শ্রীগুরু জয়🍂🍂🍂🍂🍂🍂🍂

No comments:
Post a Comment