Friday, May 29, 2020

মায়েদের উদ্দেশ্যে আমাদের প্রাণের গুরুদেবের কিছু উপদেশ

মায়েদের উদ্দেশ্যে আমাদের প্রাণের গুরুদেবের কিছু উপদেশ নিম্নে বর্ণিত করা হলো

মা সন্তান কে বড়ো করার জন্য অনেক কষ্ট করেন।কারণ মায়ের মায়া, মমতার বা মাতৃ স্নেহের সাথে তুলনা হয় না।স্নেহময়ী মা সদা সন্তানের মঙ্গল কামনা করেন।এজন্য নিজেকে নিঃশেষ করে দেন।এবার ভেবে দেখ এই সন্তান যদি মা কে অবহেলা করে তখন মায়ের একমাত্র অবলম্বন চোখের জল।
মা তোমাদের অনেকের চোখের জল আমি দেখতে পেয়েছি,এই জন্য বহু বছর ধরে তোমাদের উপদেশ দিয়েছি। সঞ্চয় করো।আমি জানি সকলের আর্থিক অবস্থা সচ্ছল নয়।অনেকেই কোনো রকমে সংসার ধরে রেখেছ। তোমরা গৃহ লক্ষ্মী,তোমরা শক্তির রূপ।তোমাদের হাতেই সঞ্চয় হবে।সঞ্চয় তুমি করবে সংসারের জন্য।অসময়ে তোমাদের শান্তি দেবে।সংসার চালাবে তোমরা। অযথা ব্যয় বা অপচয় বন্ধ করো।জটিল সংসারেও শান্তি বজায় রাখ।অর্থের প্রয়োজনীয়তা বোঝ ,বোঝাও।


শিশু কে নম্রতা শেখাও, ভক্তি শেখাও, নিজের বাবা মা কে  ভক্তি শ্রদ্ধা করেনা সে ভগবান কেও ভালোবাসে না। ভগবানের কৃপাও পাওয়া যায় না।
নম্রতা না শেখালে সহানুভূতি যে কত প্রয়োজন তা বুঝতে পারবে না।সহানুভূতি না দেখালে সহানুভূতি পাওয়া যায় না । আধুনিক হতে গিয়ে ভক্তি শ্রদ্ধা যেন কমে গেছে।আমাদের ভারতীয় ধারায় গুরুজন কে ভক্তি বা শ্রদ্ধা জানাবার জন্য পা স্পর্শ করে প্রণাম করি।আজকাল সে রীতিও লোপ পেতে চলেছে।এখানে আবার অন্য ধরনের ব্যাখ্যা পাওয়া যায়।এর ফলে বয়ষ্ক দের সন্মান কমে গেছে।
🍂🍂🍂🍂🍂🍂 শ্রীগুরু জয় 🍂🍂🍂🍂🍂🍂

No comments:

Post a Comment

বৈষ্ণবদের গুন দর্শন

বৈষ্ণবদের একটা বড়ো গুন হলো,এরা অন্যের শুধু গুন দর্শন করে, কখনো দোষ দর্শন করে না, এরা অদোষ দোষী। শ্রীগুরু দেবের অসীম করুণার ফলে আজ আমরা শ্রী...